প্রলোভন দেখিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিনেত্রী রোমানা গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১

প্রলোভন দেখিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিনেত্রী রোমানা গ্রেপ্তার

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সৌদি প্রবাসীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে তাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল।

 

তিনি বলেন, বৃহস্পতিবার ভুক্তভোগী সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। এ মামলার অন্য আসামিরা হলেন- আশরাফি ইসলাম শেইলী (৬০), নাহিদ হাসান রেমি (৩৬), আন্নাফি (২০), ফারহা আহম্মেদ (৩০) ও অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৭)।

 

Manual7 Ad Code

ভুক্তভোগী মামলায় উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন স্বর্ণা। প্রবাসীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code