২ মিনিট, স্মৃতিশক্তি বাড়ান…

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২১

২ মিনিট, স্মৃতিশক্তি বাড়ান…

Manual1 Ad Code

স্বাস্থ্য ডেস্ক : সুস্থ থাকতে অনেকেই নিয়মিত ব্যায়াম করেন। যদিও আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ব্যায়াম বিষয়টিকে দীর্ঘ সময়ের ব্যাপার বলে মনে করেন। তাই কিছুদিন নিয়মিত ব্যায়াম করার পর, তা আর বেশিদিন চালিয়ে যেতে পারেন না।

Manual8 Ad Code

 

তবে নতুন একটি গবেষণায় বলা হয়েছে, দিনে মাত্র দুই মিনিটের জন্য ব্যায়াম করাটা আপনার মেধা এবং স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সহায়তা করতে পারে। সুইডেনের জনকোপিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখতে পেয়েছেন, তরুণদের মেধা এবং স্মৃতিতে একক ব্যায়ামের ইতিবাচক প্রভাব রয়েছে। গবেষণার সহ-লেখক ড. পিটার ব্লোমস্ট্র্যান্ড বলেন, ‘ব্যায়াম আপনাকে স্মার্ট করে তোলে।’

 

Manual6 Ad Code

এই গবেষণায় গবেষকরা ব্যায়ামের উপকারিতা সম্পর্কিত ১৩টি পুরোনো গবেষণাপত্র পর্যালোচনা করেছিলেন। যে ধরনের ব্যায়াম পর্যালোচনা করা হয়েছিল, তার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী অংশগ্রহণকারীদের হাঁটা, দৌড়ানো এবং সাইকেল চালানো অন্তর্ভুক্ত ছিল।

 

Manual6 Ad Code

পর্যালোচনার রেজাল্টে দেখা গেছে, মাত্র দুই মিনিটের মাঝারি থেকে ভারী ব্যায়াম মনোযোগ, মেধা এবং স্মৃতিশক্তি ২ ঘণ্টার জন্য উন্নত করে। এই যোগসূত্রের কারণ যদিও অস্পষ্ট রয়ে গেছে তবে দলটি আশা করেছেন যে, গবেষণার ফল তরুণদের নিয়মিত ব্যায়াম করতে উৎসাহিত করবে।

 

গবেষণাপত্রটি ট্রান্সলেশনাল স্পোর্টস মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। এতে গবেষকরা উল্লেখ করেছেন, ‘এই সিস্টেমেটিক পর্যালোচনা দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছে- সাঁতার, হাঁটা, জগিং এবং সাইকেল চালানোর মতো ব্যায়ামগুলো তরুণদের মনোযোগ, একাগ্রতা, মেধা এবং স্মৃতিশক্তির ফাংশনগুলোকে উন্নত করে। অর্থাৎ শিক্ষাসম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে পারে। সুতরাং সেরা ব্যায়ামের কৌশলগুলো চর্চা করা শিক্ষার্থীদের তাদের পড়াশোনা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করতে পারে।’

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code