সিলেট ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১
সুরমা মেইল ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকেউপজেলার বাশুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোভ্যান চালক ঈশ্বররদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে মুনসুর আলী খাঁ (৩৫), ভ্যানের যাত্রী একই উপজেলার আওতাপাড়া গ্রামের সোবাহান শাহ’র ছেলে সাইফুল শাহ (৫৫) এবং মোটরসাইকেল চালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে আসিফ হোসেন (৩০)।
ঈশ্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে রুপপুর থেকে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেল। আর রূপপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। আওতাপাড়া নামক এলাকার একটি মোড়ে পৌঁছার পর মোটরসাইকেল ও অটোভ্যান নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত ভ্যানের চালক ও যাত্রী মারা যায়। গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক, ভ্যান, মোটরসাইকেল জব্দ করে। এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
Design and developed by ওয়েব হোম বিডি