রাজশাহীতে মুরাদ হাসানের নামে মামলা

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১

রাজশাহীতে মুরাদ হাসানের নামে মামলা

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

Manual3 Ad Code

 

রোববার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

 

Manual7 Ad Code

মামলায় ভার্চুয়াল টকশোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়েছে। আদালতে মামলা করার সময় সাইফুল ইসলামের সঙ্গে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদীসহ বগুড়া ও রাজশাহীর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

 

Manual1 Ad Code

বাদী সাইফুল ইসলাম বলেন, শেখ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান ব্যরিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন। এ কারণে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেয়নি। পরবর্তীতে আদালত এ ব্যাপারে আদেশ দেবে।

 

সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে তারেক রহমানের কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মুরাদ। এরপর তার সমালোচনা করেন অনেকে। এছাড়া তার পদত্যাগের দাবিও ওঠে। এছাড়া ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় নানা সমালোচনার মুখে পড়েন ডা. মুরাদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। একই সঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code