একসঙ্গে ৫ বন্ধুর মদপান, তিনজনের মৃত্যু

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১

একসঙ্গে ৫ বন্ধুর মদপান, তিনজনের মৃত্যু

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
পাবনা শহরের পৌর এলাকায় চক ছাতিয়ানী মহল্লায় মদপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual4 Ad Code

শনিবার (২৫ ডিসেম্বর) পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

 

মৃত ব্যক্তিরা হলেন- শহরের পৌর এলাকার চক ছাতিয়ানি মহল্লার মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন, আব্দুল মুহিতের ছেলে জনি ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল।

 

হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আব্দুস সালামের ছেলে সবুজ ও মৃত আলমের ছেলে রতন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে মদ কিনে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় পান করে। শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানে জনির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথে ও রুবেল রাজশাহী হাসপাতালে মারা যান।

 

আশঙ্কাজনক অবস্থায় সবুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রতন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Manual5 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে শহরের বড় বাজার এলাকা থেকে মদ সংগ্রহ করে এনে রাতে পান করে। পরের দিন সকালে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ‌সেখানে তিনজনের মৃত্যু হয়। আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code