কাল থেকে অকেজো ব্ল্যাকবেরি ফোন

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

কাল থেকে অকেজো ব্ল্যাকবেরি ফোন

Manual1 Ad Code

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :
একসময় ব্ল্যাকবেরি মোবাইল ফোন ছিল আভিজাত্যের প্রতীক। সেই ব্ল্যাকবেরি ফোনের গন্তব্য এখন বাতিলের খাতায়। কারণ, আগামী ৪ জানুয়ারি থেকে অকেজো হয়ে যাচ্ছে সব ব্ল্যাকবেরি মোবাইল।

 

ওই দিন থেকে ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম বা ব্ল্যাকবেরি প্লেবুক অপারেটিং সিস্টেমের সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে। যেসব ব্ল্যাকবেরি ফোন ওএস ৭.১ বা নতুন বিবি ১০ সফটওয়্যার দিয়ে চলছে, আগামীকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে সেগুলোও আর কাজ করবে না। ফলে এই মোবাইল ফোন থেকে এসএমএস বা জরুরি কল করা যাবে না।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

ব্যবহারকারীদের সতর্ক করে এক বার্তায় ব্ল্যাকবেরি বলেছে, ওয়াইফাই বা মোবাইল ডেটা ব্ল্যাকবেরি ফোনে আগের মতো ভালো ব্যবহার করা যাবে না। পাশাপাশি আবার একাধিক অ্যাপ যেমন, ব্ল্যাকবেরি লিঙ্ক, ব্ল্যাকবেরি ডেস্কটপ ম্যানেজার, ব্ল্যাকবেরি প্রোটেক্ট, ব্ল্যাকবেরি মেসেঞ্জার, ব্ল্যাকবেরি ব্লেন্ড– এসব অ্যাপও আর আগের মতো পারফর্ম করবে না।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

এদিকে, ৭ ইঞ্চির কিউট ব্ল্যাকবেরি ট্যাবলেটও একাধিক ব্ল্যাকবেরি সার্ভিস থেকে বঞ্চিত হতে চলেছে। এই ট্যাবলেটে এবার থেকে আর ব্ল্যাকবেরি প্লেবুক সাপোর্ট করবে না। তবে এই ফিচার না থাকার ফলে যে বিরাট সংখ্যক গ্রাহকরা প্রভাবিত হবেন, এমনটা নয়। কারণ লঞ্চের এক বছরের মধ্যেই এই ব্ল্যাকবেরি নোটবুক বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই গুটিকয়েক মানুষই ব্ল্যাকবেরির ট্যাবলেট ব্যবহার করে থাকেন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code