লিভারের সমস্যা থেকে মুক্তি দেবে যে ফলের বীজ

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২

লিভারের সমস্যা থেকে মুক্তি দেবে যে ফলের বীজ

Manual1 Ad Code

স্বাস্থ্য ডেস্ক :
পুষ্টিগুণে ভরপুর একটি ফল হচ্ছে পেঁপে। যারা স্বাস্থ্য সচেতন তাদের খাদ্যতালিকায় পেঁপে অবশ্যই থাকে। পেঁপে স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী। সেই সঙ্গে পেঁপে ফেলে দেওয়া বীজের রয়েছে নানান উপকারিতা। যা অনেকেরই অজানা।

 

পেঁপের বীজ ভিটামিনে ভরপুর। এতে রয়েছে ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মতো জরুরি কিছু খনিজ। এটি ফ্ল্যাভোনয়েডের ভালো উৎস, যা হজমশক্তি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উপাদান।

Manual7 Ad Code

 

চলুন এবার জেনে নেয়া যাক পেঁপের বীজের উপকারিতার তালিকাটি-

 

Manual1 Ad Code

লিভারের সুরক্ষায়
বিশেষজ্ঞদের মতে, লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই বীজ খুব উপকারী।

 

ঋতুস্রাবের ব্যথা কমাতে
ঋতুস্রাবের সময় কি অসহ্য যন্ত্রণা হয় আপনার? ঋতুস্রাব চলাকালীন পেঁপে বীজের সঙ্গে মধু মিশিয়ে খান। ব্যথা অনেক কম হবে।

Manual8 Ad Code

 

ক্ষতিকর জীবাণু নাশ
পেঁপের বীজে রয়েছে প্রোটিওলাইটিক উৎসেচক, যা দেহে বাসা বাঁধা নানা ক্ষতিকর জীবাণুকে নাশ করে। দেহে প্রোটিন বিপাকে সাহায্য করে, পাশাপাশি, ব্যাক্টেরিয়ার আক্রমণ থেকেও শরীরকে রক্ষা করে।

 

ডেঙ্গি প্রতিরোধে
এই রোগ প্রতিরোধে পেঁপের বীজের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ডেঙ্গি জ্বরে আক্রান্ত হলেই অণুচক্রিকা কমতে শুরু করে। এই সময় নিয়মিত পেঁপে বীজ এবং পেঁপে পাতা খেলে অণুচক্রিকা আবার স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।

 

ওজন কমাতে
পেঁপের বীজের সঙ্গে মধু মিশিয়ে খেলে পরিপাক ক্রিয়া ভালো থাকে। হজমের সমস্যা থাকলে এই ঘরোয়া উপায়ে তা দূর করতেই পারেন। হজমশক্তি ভালো হলেই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

 

Manual4 Ad Code

প্রদাহ কমাতে
সাধারণত পেঁপের বীজ প্রদাহ কমাতে কার্যকর। পেঁপের বীজ ভিটামিন সি, অ্যালকালয়েড এবং ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ। এই সব উপাদান আর্থ্রাইটিস বা প্রদাহের মতো সমস্যা দূর করতে সাহায্য করে।

 

কীভাবে খাবেন?
পেঁপে খাওয়া আগে বীজগুলো ফেলে না দিয়ে সেগুলো একটা পাত্রে সংগ্রহ করে রোদে শুকিয়ে নিন। এবার সেই বীজগুলো গুঁড়া করে একটি কাচের পাত্রে ভরে রাখুন। এই বীজের স্বাদ তেতো হয়। যেকোনো সালাদ কিংবা স্মুদি বানানোর সময় এই গুঁড়া ব্যবহার করতে পারেন, পুষ্টিগুণও পাবেন আর তেতোও লাগবে না।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code