চলন্ত ট্রেনের জানালায় মাথা বের করে প্রাণ গেল ঢাবি ছাত্রের

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

চলন্ত ট্রেনের জানালায় মাথা বের করে প্রাণ গেল ঢাবি ছাত্রের

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
পাবনার পাকশি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে মাহাবুব আদর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মুহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং শিক্ষার্থীর চাচা ফরহাদ হোসেন।

 

Manual2 Ad Code

মাহাবুব আদর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর। সে হাজী মুহম্মদ মুহসীন হলে থাকতো।

Manual4 Ad Code

 

তার চাচা ফরহাদ বলেন, মাহাবুব ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। সে জানালা দিয়ে মাথা বের করা ছিল। তখন সেতুর রেলিংয়ের (লোহা) সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। তার পরিবারের সদস্যরা সেখানে গেছে।

Manual6 Ad Code

 

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, তার বন্ধুদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা মুহসীন হল পরিবার এ ঘটনায় খুবই মর্মাহত।

 

জানা যায়, মাহাবুব জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নের মো. হান্নান মিঠুর ছেলে। সে তার বাবা-মার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এবং মেধাবী ছিলেন মাহাবুব। পড়েছেন জয়পুরহাট আর বি সরকারি উচ্চবিদ্যালয়ে এবং ঢাকার মাইলস্টোন কলেজে। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ার সুযোগ হয় তার।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code