সিলেট থেকেই গণতন্ত্রের চর্চা শুরু করতে চায় বিএনপি : এজেডএম জাহিদ

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

সিলেট থেকেই গণতন্ত্রের চর্চা শুরু করতে চায় বিএনপি : এজেডএম জাহিদ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। এদিন সকাল ১০টা থেকে নগরীর সাবরেজিষ্ট্রি মাঠে সম্মেলন শুরু হবে।এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী স্ত্রী তাহসিনা রুশদির লুনা।

Manual3 Ad Code

 

সোমবার (২৮ মার্চ) বিকালে সিলেটে প্রেসব্রিফিং করে এসব তথ্য জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

Manual7 Ad Code

 

এসময় তিনি জানান, কাউন্সিলে ভোট দেবেন জেলার ১৮টি ইউনিটের ১ হাজার ৮১৮ জন ভোটার। সিলেটে থেকেই ব্যালট পেপারের মাধ্যমে নেতা নির্বাচন করে দলীয় গণতন্ত্রের চর্চা শুরু করতে চায় বিএনপি। আওয়ামী লীগের মত দিনের ভোট রাতে আর রাতের ভোট দিনে দিতে পারে না বিএনপি। কারণ, বিএনপিতে গণতন্ত্রের চর্চা হয়।

 

ডা. জাহিদ আরও বলেন, তৃণমুল নেতাদের মতামত প্রধান্য দিতেই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। তিনি বর্তমান দু:শাসন দুর করতে দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, গুম হওয়া বিএনপি নেতা, সিলেটের সন্তান এম ইলিয়াছ আলী, তার চালক আনসার আলী, ছাত্রদল নেতা দিনার ও জুনেদ আজ কোথায় আছেন আমরা জানিনা। এ সরকারকে যত দ্রুত সরানো যাবে ততই মঙ্গল। নগরীর সাবরেজিষ্ট্র মাঠে প্রেস ব্রিফিংকালে বক্তব্য দেন, দলের সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপি নেতা নাসিম হোসাইন, আব্দুল কাইয়ুম জালালী পংকি প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code