টেলিটকের ফাইভজি প্রকল্প স্থগিত, ফোরজি শক্তিশালী করার নির্দেশ

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

টেলিটকের ফাইভজি প্রকল্প স্থগিত, ফোরজি শক্তিশালী করার নির্দেশ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সরকারের ব্যয় সংকোচন নীতিতে টেলিটকের ফাইভ-জি প্রকল্প স্থগিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় তিনি এ নির্দেশ দেন।

 

মঙ্গলবার (০২ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্বও করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual1 Ad Code

 

সভা শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেন টেলিটকের ফাইভ-জি প্রকল্প এখনই দরকার নেই। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে টেলিটকের ফাইভ-জি দরকার নেই। ফোর-জি গ্রাম ও হাওর এলাকায় সার্ভিস পাচ্ছে না। ফোর-জি আগে আপডেট করো, তারপর ফাইভ-জি। এই মুহূর্তে ব্যয় সংকোচন করছি।’

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা কৃচ্ছ্রতা সাধনের মধ্য দিয়ে যাচ্ছি। প্রকল্পের ৮০ শতাংশ ব্যয় ফরেন কারেন্সির (বিদেশি মুদ্রা) মাধ্যমে পরিশোধ করতে হবে। তাই এটা স্থগিত করা হয়েছে। এটা পরে বাস্তবায়ন করা হবে। আপাতত দেশে ফাইভ জি কাভারেজের চেয়ে ফোর-জির পরিধি বাড়ানো জরুরি। সেই আঙ্গিকে মোবাইল অপারেটরদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code