ফার্নান্দেসকে পেতে ১০৬ মিলিয়নের প্রস্তাব

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

ফার্নান্দেসকে পেতে ১০৬ মিলিয়নের প্রস্তাব

Manual4 Ad Code

খেলাধুলা ডেস্ক :
বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেসকে পেতে বেনফিকাকে ১০৬ মিলিয়নের প্রস্তাব দিয়েছে চেলসি।

Manual1 Ad Code

 

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে আসেন আর্জেন্টাইন মিডফিল্ডার। তাকে দলে ভেড়াতে রেকর্ড অর্থের প্রস্তাব দিচ্ছে নামীদামী দলগুলো।

 

Manual5 Ad Code

নিলামের মতো দাম উঠতে শুরু করেছে তার।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

প্রথমে আগ্রহ প্রকাশ করে লিভারপুল। তারপর রিয়াল মাদ্রিদ। এরপর ঢুকে পরে ফরাসি জায়ান্ট পিএসজি।

 

শেষ পর্যন্ত রিয়াল পিছু হটলেও ফার্নান্দেসকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে লিভারপুল ও পিএসজি। এর মাঝেই ১০৬ মিলিয়ন বিনিময়ে এই মিডফিল্ডারকে পেতে রীতিমত যুদ্ধে নেমেছে ইংলিশ জায়ান্ট চেলসি।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code