আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় বাদী-বিবাদীর কারাদণ্ড

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় বাদী-বিবাদীর কারাদণ্ড

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে একটি মামলায় আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় বাদী ও আসামি উভয়পক্ষকেই কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ এ রায় ঘোষণা করেন।

Manual2 Ad Code

 

সাজাপ্রাপ্তরা হলেন- বাহুবল উপজেলার নোয়াগাঁও গ্রামের ইন্তাজ মিয়ার ছেলে আমির হোসেন, মফিজ উল্লার ছেলে আব্দুল হাইদ এবং ফরিদ মিয়া ও ফরিদ মিয়ার ছেলে নুরুজ্জামান মিয়া। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সবাই আদালতে উপস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

জানা যায়, ২০২০ সালের ১৬ আগস্ট নোয়াগাঁও গ্রামের আমির হোসেন ও মফিজ উল্লার মধ্যে মারামারি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমির হোসেন একটি মামলা দায়ের করেন। গত ১৩ অক্টোবর আদালতে সাক্ষীদের হাজির করার কথা। তবে ঐদিন বাদীর শাশুড়ির মৃত্যু হয়েছে উল্লেখ করে সাক্ষী হাজির করা সম্ভব হয়নি জানানো হয়। আসামিপক্ষ দাবি করে বাদীর শাশুড়ি মারা গেছেন আরো তিন বছর আগে।

 

Manual5 Ad Code

দুই রকম তথ্য পেয়ে আদালত এ বিষয়ে তদন্তের জন্য বাহুবল মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। তদন্তে প্রমাণ হয় যে, বাদীর শাশুড়ি জীবিত রয়েছেন। এতে উভয়পক্ষের দেওয়া তথ্য মিথ্যা প্রমাণিত হয়। মঙ্গলবার মামলার রায়ে বাদী আমির হোসেনকে তিনদিন এবং আসামি আব্দুল হাইদ, ফরিদ মিয়া ও নুরুজ্জামান মিয়াকে একদিন করে কারাদণ্ডের আদেশ দেন আদালত।

 

হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code