সুনামগঞ্জে স্বামীর মৃত্যুদণ্ড, ২ ধর্ষকের যাবজ্জীবন

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

সুনামগঞ্জে স্বামীর মৃত্যুদণ্ড, ২ ধর্ষকের যাবজ্জীবন

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও পৃথক ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল।

 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ রায় দেন।

Manual8 Ad Code

 

স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনয় রায় ও ধর্ষণ মামলায় সমছু মিয়া ও আবিদ হোসেন রিমনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

Manual1 Ad Code

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে সুনামগঞ্জের মধ্যেনগর উপজেলার বিনয় রায়ের সঙ্গে বিবাহ হয় ময়না রায়ের। বিয়ের পর থেকেই বিনয় রায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতে থাকে। ২০১৪ সালের জুলাইর ৩০ তারিখে যৌতুকের জন্য স্ত্রীতে আবার ব্যাপক মারপিট করলে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই স্ত্রীর মৃত্যু। এ ঘটনায় তার বোন বাদী মামলায় দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারকার্য শেষে আসামি বিনয় রায়কে মৃত্যুদণ্ড দেন আদালত। এসময় আসামি বিনয় রায় আদালত উপস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

এদিকে একই সময় আদালত ধর্ষণের অভিযোগে আরো দুটি পৃথক মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন একি আদালত।

 

Manual6 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ ফেব্রুয়ারির ২৩ তারিখে আসামি আবিদ হোসেন রিমন ৮ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে আহত অবস্থায় ফেলে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে আদালত বিচারকার্য শেষে আসামি আবিদ হোসেন রিমনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

একইভাবে দোয়ারাবাজার উপজেলায় ২০১৪ সালে মা-মেয়ে বাড়িতে ফেরার সময় সন্ধ্যায় জোরপূর্বক ধর্ষণের মামলায় আসামি সমছু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন একই আদালত।

 

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় বলেন, অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত এই রায় প্রদান করেছেন। আমরা রায়ে খুশী।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code