জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে খুন: ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে খুন: ৩ জনের মৃত্যুদণ্ড

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা-মেয়েকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর কুমারপাড়া মো. মজিবুর রহমান ওরফে খুদির ছেলে হুমায়ন কবির, মো. মাহবুব আলম ও রাজারামপুর কুমারপাড়া বিলপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে মো. রুবেল।

 

রায়ের সময় তিন আসামির মধ্যে দুইজন আদালতে উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

জানা যায়, ২০১২ সালের ৩১ আগস্ট রাতে আসামিরা কুমারপাড়ার নাসিরুদ্দিনের স্ত্রী নাসিমা বেগম ও তার মেয়ে নিলাকে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে গলা কেটে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরদিন পুলিশ নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পরে নাসিমার বাবা তৈমুর রহমান বাদী হয়ে সদর থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডের সময় নাসিমার স্বামী সৌদি আরবে ছিলেন।

 

Manual7 Ad Code

মামলা চলাকালীন এক আসামির মৃত্যু হয়। বাকি পাঁচ আসামির মধ্যে দোষ প্রমাণিত না হওয়ায় দু’জনকে বেকসুর খালাস দেন আদালত।

 

(সুরমামেইল/কেএইচ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code