সুনামগঞ্জে মুজিব হত্যায় দুজনের যাবজ্জীবন

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

সুনামগঞ্জে মুজিব হত্যায় দুজনের যাবজ্জীবন

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে মুজিব হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত। এছাড়াও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

 

রোববার (১৯ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন।

 

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- কামরুল ইসলাম (৪০) ও এলাইছ মিয়া (৪৫)। তারা সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।

Manual3 Ad Code

 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত দায়রা জজের অতিরিক্ত পিপি অ্যাড. সোহেল আহমদ ছইল মিয়া।

Manual5 Ad Code

 

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের জুনের ২২ তারিখ বিকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা মুজিবকে পূর্ব বিরোধ নিষ্পত্তি করে দেবার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ঘাতক কামরুল ইসলাম ও এলাইছ মিয়া। পরের দিন ২৩ জুন উপজেলার কাইমা গ্রামের ভাটিপাড়া রোডের দক্ষিণ পাশ্বের রাস্তায় মুজিবের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। মুজিব সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

অতিরিক্ত দায়রা জজের অতিরিক্ত পিপি অ্যাড. সোহেল আহমদ ছইল মিয়া জানান, মুজিবকে হত্যার অভিযোগে আদালত দুই আসামি কামরুল ইসলাম ও এলাইছ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতের রায়ে সন্তুষ্ট।

 

(সুরমামেইল/এসএসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code