হবিগঞ্জে বউ-শাশুড়িকে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

হবিগঞ্জে বউ-শাশুড়িকে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ডপ্রবাসী আখলাক চৌধুরী গুলজারের মা মালা বেগম (৫০) ও স্ত্রী রুমি বেগম (২২) হত্যার ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

Manual7 Ad Code

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার আমতৈল গ্রামের আমির হোসেনের ছেলে তালেব মিয়া (২৯) ও একই উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে জাকারিয়া আহমেদ শুভ (২৫)।

 

Manual8 Ad Code

সোমবার দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ (১) এর বিচারক আজিজুল হক এ রায় দেন।

 

Manual5 Ad Code

এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালেহ আহমেদ জানান, আসামি দুজন কুপ্রবৃত্তি চরিতার্থ করতে না পেরে শাশুড়ি ও বউকে উপুর্যুপুরি আঘাত করে হত্যা করে। এই দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মামলার ৩২ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষীগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৩ মে রাত ১১টার দিকে নবীগঞ্জ থানার সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ডপ্রবাসী আখলাক চৌধুরী গুলজারের বাড়ি থেকে হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনে গ্রামের লোকজন বেরিয়ে এসে আখলাক মিয়ার বাড়িতে তার মা ও স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘরের বাইরে থেকে গৃহবধূ রুমি বেগম ও ভেতর থেকে মালা বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

 

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ঘটনায় নিহত রুমি বেগমের ভাই পরদিন নবীগঞ্জ থানায় তালেব ও শুভকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্তের দায়িত্ব পান। এই দুজনকে আসামি রেখে ২০১৮ সালের ১১ আগস্ট গোয়েন্দা পুলিশ (ডিবি) তৎকালীন ওসি শাহআলম আদালতে চার্জশিট দাখিল করেন।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code