অবশেষে চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতলো ম্যানসিটি

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩

অবশেষে চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতলো ম্যানসিটি

Manual5 Ad Code

খেলাধুলা ডেস্ক :
অবশেষে স্বপ্নের চ্যাম্পিয়নস লীগ শিরোপা জয়ের স্বাদ পেলো ম্যানচেস্টার সিটি। শনিবার (১০ ‍জুন) রাতে ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো দলটি।

 

সবচেয়ে বড় কথা, এখন আর ম্যানচেস্টার ইউনাইটেড একমাত্র ক্লাব নয়, যারা ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিলো। তাদের সঙ্গে বসে গেছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির নামও। সেই ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধর প্রথম এবং সর্বশেষ ট্রেবল জিতেছিলো ম্যানইউ।

 

২৪টি বছর আর কোনো ইংলিশ ক্লাব ট্রেবল জয়ের কৃতিত্ব দেখাতে পারেনি। এবার যেটা পারলো ম্যানসিটি। ইস্তাম্বুলে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের ৬৮তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির গোলে ইউরোপ বিজয় নিশ্চিত করে গার্দিওলার শিষ্যরা। আর্সেনালকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগ, ৩ জুন ওয়েম্বলিতে ম্যানইউকে হারিয়ে এফএ কাপ এবং সর্বশেষ ইন্টারমিলানকে ১-০ গোলে হারিয়ে জিতলো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

২০১৬ সালে প্রিমিয়ার লিগে সিটির কোচ হয়ে আসার পর ৫টি লিগ শিরোপা জয় করেছেন। এর মধ্যে ২০১৯ সালে ডমেস্টিক ট্রেবল জয়ের কৃতিত্ব দেখান। এছাড়া ২০১৭-১৮ মৌসুমে প্রথম এবং একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করে তার ক্লাব সিটি।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

এতসব সত্ত্বেও বড় মুকুটটা উঠছিল না ম্যানসিটি কোচ গার্দিওলার মাথায়। বেশ কয়েকবার দুর্দান্ত একটি স্কোয়াড নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারছিল না তারা। এমনকি ২০২০-২১ মৌসুমে ফাইনালে উঠেও চেলসির কাছে হেরে যেতে হয়।

 

ইস্তাম্বুলের ফাইনালের আগে এ কারণেই গার্দিওলা বলেছিলেন, তিনি এবং তার দল কখনোই কিংবদন্তি হতে পারবেন না, যদি না তারা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটি জয় করতে না পারেন।

 

এবার অপেক্ষার পালা শেষ হলো। ইস্তাম্বুল ম্যানসিটির ইতিহাসে আলাদা একটি স্থান করে নিলো। এই শহরটিই ম্যানসিটির ট্রফি ক্যাবিনেটে সবচেয়ে বড় মুকুটটি বসিয়ে দিয়েছে।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code