সিলেটে তমজিদ আলী হত্যার ২২ বছর পর ৪ আসামির জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

সিলেটে তমজিদ আলী হত্যার ২২ বছর পর ৪ আসামির জনের মৃত্যুদণ্ড

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়ানঘাটে তমজিদ আলী হত্যা মামলার প্রায় ২২ বছর পর ৪ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Manual5 Ad Code

 

সোমবার (২৪ জুলাই) সিলেট বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিভাগীয় স্পেশাল জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

Manual3 Ad Code

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গোয়ানঘাট উপজেলার ইটাছকি গ্রামের তুরাব আলীর ছেলে আব্দুর রব, ইদ্রিস আলীর ছেলে আব্দুর রহমান, একই উপজেলার ইস্তি গ্রামের আব্দুল হান্নানের ছেলে রইস আলী ও নুর মিয়ার ছেলে ফজল উদ্দিন।

Manual4 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্পেশাল জজ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) মো. ফখরুল ইসলাম ও আদালতের পেশকার মোহাম্মদ আহমদ আলী।

 

পেশকার মোহাম্মদ আহমদ আলী জানান, এই মামলায় মোট ১৫ জন আসামি ছিলেন। এর মধ্যে সাজিদুর রহমান নামে এক আসামি মামলা চলাকালে মারা যান। দণ্ডপ্রাপ্ত ৪ আসামি জামিনে ছিলেন। আজ মামলায় রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালে আগষ্ট মাসের ৮ তারিখ সকাল সাড়ে ৬ টায় গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামে খাল দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তমজিদ আলীকে। ঘটনার পরদিন নিহতের স্ত্রী পেয়ারা বেগম ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০০২ সালের ২ মার্চ চার্জশিট দাখিল করেন। ২০০৩ সালের ৫ নভেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করেন সদর সার্কেলের এএসপি সিদ্দিকী তানজিলুর রহমান। মামলার দীর্ঘ শুনানি শেষে ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে আদালত এ রায় দেন।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code