সুনামগঞ্জে পাওয়া টাকা নিয়ে দ্বন্দ্বে হত্যা, বাবা-ছেলের যাবজ্জীবন

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৩

সুনামগঞ্জে পাওয়া টাকা নিয়ে দ্বন্দ্বে হত্যা, বাবা-ছেলের যাবজ্জীবন

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা জজ বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি সুহেল আহমেদ ছইল মিয়া।

 

Manual7 Ad Code

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বুরহানপুর গ্রামের মহিব উল্লা ও তার ছেলে আবুল কালাম।

Manual7 Ad Code

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ জুন দিরাইয়ের কলাবাজার এলাকায় আসামি মহিব উল্লা তার আপন মামাতো ভাই আলমগীর মিয়াকে ২৭ টাকা পাওনা নিয়ে মারপিট করে আহত করেন। পরে তাকে উদ্ধার করে সিলেটে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

 

পরে আলমগীরের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এসএসডি/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code