ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা, ফিরলেন নেইমার

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা, ফিরলেন নেইমার

Manual2 Ad Code

খেলাধুলা ডেস্ক :
গত বছর কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিল তিনটি ম্যাচ খেলেছে। তবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই তিন ম্যাচের কোনোটিতে দলে ছিলেন না নেইমার জুনিয়র। তবে সম্প্রতি পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেওয়া এই তারকা ফিরেছেন জাতীয় দলে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

আগামী মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে খেলবে ব্রাজিল। আর সেই বাছাইয়ের দলে নেইমারের ফেরাটা একরকম নিশ্চিতই ছিল। কোচ ফার্নান্দো দিনিজের অধীনে প্রথমবার মাঠে নামবে ব্রাজিল। সূচি অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। এর ৪ দিন পর প্রতিপক্ষ পেরু।

Manual5 Ad Code

 

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ দু’টির দল শুক্রবার রাতে ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দিনিজ। ২৩ সদস্যের দলে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম থিয়াগো সিলভা, রাফিনহা, লুকাস পাকেতা ও এদের মিলিতাও। সিলভা গত বিশ্বকাপের পরে চোটের কারণে খেলেন নি জাতীয় দলে। পাকেতা শৃঙ্খলাভঙ্গের কারণে বাদ পড়েছেন বলে জানিয়েছেন দিনিজ।

 

Manual8 Ad Code

ব্রাজিল দল-

 

গোলকিপার :
আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি) ও বেন্তো (আতলেতিকো)।

ডিফেন্ডার :
দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি( মার্শেই), হেনরিখ (মোনাকো), গ্যাব্রিয়েল মাগালহিস( আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি) ও নিনো (ফ্লুমিনেন্স)।

মিডফিল্ডার :
ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও রাফায়েল ভেইগা (পালমেইরাস)।

ফরোয়ার্ড :
নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), আন্তোনি ( ম্যানচেষ্টার ইউনাইটেড) ও ম্যাথুস কুনহা (উলভারহ্যাম্পটন)।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code