হবিগঞ্জে হাতকড়াসহ মাদক মামলার আসামির পলায়ন

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩

হবিগঞ্জে হাতকড়াসহ মাদক মামলার আসামির পলায়ন

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
হবিগঞ্জে রাজু মিয়া (২৪) নামের এক মাদক মামলার আসামি হাতকড়াসহ পালিয়েছেন। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে পালিয়ে যান তিনি।

 

রাজু মিয়া চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি গ্রামের চান মিয়ার ছেলে। হাতকড়াসহ আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার রামেন্দ্র চন্দ্র বিশ্বাস।

 

আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট ১৬৪ বোতল ফেনসিডিলসহ রাজুকে আটকের পর মাধবপুর থানায় সোপর্দ করে র‌্যাব। বৃহস্পতিবার পুলিশের করা ৫ দিনের রিমান্ড আবেদন শুনানির জন্য তাকে আদালতে আনা হয়।

Manual2 Ad Code

 

পেশকার রামেন্দ্র চন্দ্র বিশ্বাস বলেন, রিমান্ড আবেদন শুনানির জন্য রাজুকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতের এজলাসে তোলা হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান। ইতিমধ্যে পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

 

এ বিষয়ে জানতে মাধবপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জাকারিয়া আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তরে রয়েছি। এ বিষয়ে পরে কথা বলব।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code