অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় দক্ষিণ আফ্রিকার

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় দক্ষিণ আফ্রিকার

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্ক :
বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় দক্ষিণ আফ্রিকার। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকাকে উড়িয়ে দেওয়া প্রোটিয়ারা বৃহস্পতিবার হারিয়েছে অস্ট্রেলিয়াকে। লখনৌতে ১৩৪ রানের বড় ব্যবধানে জিতেছে টেম্বা বাভুমার দল। হারে বিশ্বকাপ শুরু করা অজিরা দ্বিতীয় ম্যাচেও পারল না।

 

দক্ষিণ আফ্রিকার করা ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের পেস আক্রমণে শুরু থেকেই ভুগতে থাকেন অজি ব্যাটাররা। ওপেনিং জুটি ভাঙে মিচেল মার্শের (৭) বিদায়ে। ২৭ রানে প্রথম উইকেট হারায় তারা। মার্শের পথ ধরে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারও ফিরে যান সাজঘরে। ২৭ বলে ১৩ রান করেন তিনি।

 

দ্রুত দুই উইকেট হারিয়ে লাবুশানের সঙ্গে জুটি গড়েন স্টিভেন স্মিথ। কিন্তু স্মিথ ১৬ বলে ১৯ রানে রাবাদার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে ভাঙে এই জুটি। স্মিথের বিদায়ের পর জশ ইংলিশও বেশি সময় থাকতে পারেননি ক্রিজে। রাবাদার দ্বিতীয় শিকার হয়ে ৪ বলে ৫ রান করে তিনিও ফিরে যান। দলীয় ৬৫ রানে কেশব মহারাজের ঘূর্ণিতে গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়ে বেশ বিপদে পড়ে অস্ট্রেলিয়া। স্কোরকার্ডে ৫ রান যোগ হতেই রাবাদায় ফেরেন স্টয়নিস।

 

Manual6 Ad Code

৭০ রানে ৬ উইকেট হারিয়ে লাবুশানে ও স্টার্কের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করে অস্ট্রেলিয়া। এই জুটিতে ভর করে দলীয় সংগ্রহ ১০০ পার করে অস্ট্রেলিয়া। দলীয় ১৩৯ রানে মিচেল স্টার্কের বিদায়ে ভেঙে যায় এই জুটি। লাবুশানেও বেশি সময় থাকতে পারেননি ক্রিজে। অর্ধশতক থেকে ৪ রান দূরে কেশব মহারাজের শিকার হয়ে ৭৪ বলে ৪৬ রান করে ফিরে যান তিনি।

 

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ৪০.৫ ওভারেই ১৭৭ রানেই গুটিয়ে যায় যারা। আর দক্ষিণ আফ্রিকা তুলে নেয় ১৩৪ রানের বিশাল জয়। প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট পেয়েছেন রাবাদা। ২টি করে উইকেট পান মার্ক জানসেন, কেশভ মাহারাজ ও তাব্রাইজ শামসি। লুঙ্গি এনগিডি পান একটি উইকেট।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এএইচএম)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code