কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

Manual2 Ad Code

ফাইল ছবি


কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় সুশেন্দ্র দেবনাথ (৫২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

 

Manual8 Ad Code

শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁওয়ের নামক হীড বাংলাদেশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুশেন্দ্র দেবনাথের বাড়ি কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে। সে ওই এলাকার মৃত পরেশ দেবনাথ এর ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুশেন্দ্র দেবনাথ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমবিএন)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code