হরতাল: সিলেটে ৫ পুলিশ সদস্য আহত, বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী আটক

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

হরতাল: সিলেটে ৫ পুলিশ সদস্য আহত, বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী আটক

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে পুলিশ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় পাঁচ পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

 

রোববার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


।আরও পড়ুন 


জানা যায়, রোববার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতাকর্মীদের পিকেটিংয়ে শিকার হয়ে আহত হয়েছেন ৫ জন পুলিশ সদস্য। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual2 Ad Code

Manual4 Ad Code

পাঁচ পুলিশ সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

তিনি বলেন, নগরীর বিভিন্ন স্থানে পিকেটিংকালে জামায়াত ও বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। নাম পরিচয় এই মুহুর্তে বলা যাচ্ছে না। আহতদের ওসমানী হাসপতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code