কমলগঞ্জে ডিবি পরিচয়ে র‌্যাব সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

কমলগঞ্জে ডিবি পরিচয়ে র‌্যাব সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে ডিবি পরিচয়ে র‌্যাব সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (০৬ নভেম্বের) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি মনিপুরীপাড়ার সুনীল সিংহের বাড়িতে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, সাবেক সেনা সদস্য সুনীল সিংহ বর্তমানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নে (র‍্যাব) কর্মরত আছেন। তাদের বাড়িটি একটু নিরিবিলি জায়গায়। সোমবার সন্ধ্যায় মুখোশধারী চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সুনীলের ঘরে প্রবেশ করে। এ সময় তারা ওই র‌্যাব সদস্যের ৭৫ বছর বয়সি বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ, ৫৫ বছরী বয়সি মা কৃষ্ণা কুমারী সিনহা ও ৫০ বছর বয়সি কাকি রাজকুমারী সিনহাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে, ঘরে থাকা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের আর্তচিৎকারে এলাকাবাসী গিয়ে তাদের ঘরের মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

Manual6 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এটা ডাকাতি নয়, দুঃসাহসিক চুরি। দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code