নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারালো ভারত

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারালো ভারত

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্ক :
চলমান ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস। যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান সংগ্রহ করে ভারত। ফলে ডাচদের লক্ষ্য দাঁড়ায় ৪১১ রান। এই টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪৬.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৪ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ফলে ১৬০ রানের জয় পায় রোহিত শর্মার দল।

 

এর আগে দুপুরে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার রোহিত ও শুভমান গিল। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১০০ রান।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

ব্যক্তিগত ৫১ রান করে আউট হয়েছেন গিল। তিনি থামলেও আক্রমণ অব্যাহত রেখেছেন রোহিত। দেখে-শুনে খেলে ক্যারিয়ারে ৫৪তম ফিফটি পূরণ করেন রোহিত শর্মা। ফিফটির পর পরেই আউট হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন ভারতীয় এই ওপেনার।

 

দলীয় ১৭.৪ ওভারে বাস ডি লিডের বলে ওয়েসলি বারেসির হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন রোহিত। যাওয়ার আগে তিনি খেলেন ৫৪ বলে ৬১ রানের ইনিংস। এরপর মাঠে নামেন শ্রেয়স আইয়ার।

 

রোহিতের আউট হওয়ার পর পিচে বেশিক্ষণ থিতু হতে পারেননি বিরাটও। দলীয় ২৮.৪ ওভারে রুলফ ফন ডার মারউইয়ের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে ফিরেছেন বিরাট। যাওয়ার আগে তিনি খেলেন ৫৬ বলে ৫১ রানের ইনিংস। এরপর মাঠে নামেন লোকেশ রাহুল।

Manual6 Ad Code

 

লোকেশ রাহুল নামার পর তাকে ভালোভাবে সঙ্গ দেন শ্রেয়স। এই দুইজন ভারতীয় ব্যাটার মিলে গড়েন ১০৫ বলে ১৪৬ রানের জুটি। এরই মধ্যে দেখে-শুনে ক্যারিয়ারে চতুর্থ শতক পূর্ণ করেন চতুর্থ শতক পূর্ণ করেন শ্রেয়স আইয়ার। দলীয় ৪৫.৫ ওভারে বাস লিডের বলে চার মেরে শতক পূর্ণ করেন আইয়ার। এক্ষেত্রে তিনি খেলেন মাত্র ৮৪ বল।

 

শ্রেয়স আইয়ার শতকের পর অন্যপ্রান্তে দলীয় সংগ্রহ বড় করার জন্য ঝড়ো ইনিংস খেলতে শুরু করেন লোকেশ রাহুল। ঝড়ো ইনিংসের সুফলও পান তিনি। মাত্র ৬২ বলে খেলে তিনি ক্যারিয়ারে ৬ষ্ঠ শতক পূর্ণ করেন রাহুল। এতে তিনি ১১টি চার ও চারটি ছক্কা হাঁকান। তাতে শেষ কে আউট হয়েছেন রাহুল। তাতে ভেঙে যায় ১২৮ বলে গড়েন ২০৮ রানের জুটি। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান সংগ্রহ করে ভারত। ফলে নেদারল্যান্ডসের লক্ষ্য দাঁড়ায় ৪১১ রান।

Manual1 Ad Code

 

ডাচ পেসার বেস ডি লিডি ৮২ রান খরচায় নেন ২টি উইকেট।

 

(সুরমামেইল/এএইএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code