মৌলভীবাজারে চারটি আসনে নৌকা পেলেন তারা

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩

মৌলভীবাজারে চারটি আসনে নৌকা পেলেন তারা

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই আসন বাকি রেখে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। জেলার দুইটি আসনে এবার পরিবর্তন এনে প্রার্থী ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

 

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।


।আরও পড়ুন


ঘোষণা অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনে বর্তমান সাংসদ মো. শাহাবুদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের নাম ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ড. দীপু মণি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।

 

Manual3 Ad Code

তবে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দুই একদিনের মধ্যে এই দুই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

 

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে রয়েছে ১৯টি সংসদীয় আসন। এই ১৯টি আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছিলো ১৭৩টি। এর মধ্যে কয়েকজন একাধিক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Manual7 Ad Code

 

সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ৫২ জন নেতা। এর মধ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

 

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code