শ্রীমঙ্গলে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩

শ্রীমঙ্গলে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এরই মধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। কয়েক দিন ধরে সন্ধ্যার পর শীত বেশি অনুভূত হচ্ছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস বলেন, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড হয় ১৭.২, সোমবার ১৪.২, রোববার ১৪ ও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে।

Manual2 Ad Code

 

তিনি আরো জানান, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়বে শীত। শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে নিশির শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। মৌলভীবাজার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হচ্ছে।

 

Manual8 Ad Code

বাইক্কাবিল হাইল-হাওরের বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মো. পিয়ার আলী ও মিন্নত আলী জানান, শীত পড়ায় পাখির অভয়ারণ্য বাইক্কা বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে।

Manual8 Ad Code

 

এছাড়াও বিল, জলাশয়, চা-বাগান লেক-এ অতিথি পাখি আসতে শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে অতিথি পাখির কলতানে হাওর, বিল, লেক ও জলাশয়গুলো পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে উঠবে। ফলে পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের আগমন শুরু হবে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এসএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code