শ্রীমঙ্গলে অজ্ঞান পার্টির মুলহোতা সালাউদ্দিনসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

শ্রীমঙ্গলে অজ্ঞান পার্টির মুলহোতা সালাউদ্দিনসহ গ্রেপ্তার ২

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অজ্ঞান পার্টির মূলহোতা সালাউদ্দিনসহ দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual8 Ad Code

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিহুর রহমান সোহেল।

 

এরআগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল।

Manual2 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলো- কমলগঞ্জ থানাধীন উত্তর বানিগাঁও গ্রামের মৃত মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল ধানাধীন শ্রীমঙ্গল সদর এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৮)।

 

Manual6 Ad Code

জানা যায়- চলতি বছরের গত ৫ ডিসেম্বর দুপুরে জহুরা পারভীন চৌধুরী নামে এক মহিলা মৌলভীবাজারের বড়লেখা থানাধীন দক্ষিণ বাজারস্থ ইউসিবি ব্যাংকে যান। ব্যাংক থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে অজ্ঞাত চেতনানাশক পদার্থ মিশিয়ে ভিকটিমের নাক ও মুখে নিক্ষেপ করে। এতে ভিকটিম জহুরা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ভিকটিমের জ্ঞান হারানো অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা ভিকটিমের গলায় থাকা ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। যার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।

 

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

Manual7 Ad Code

 

এরই ধারাবাহিকতায় সোমবার (১১ ডিসেম্বর) শ্রীমঙ্গল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্যদের মধ্য হতে মূলহোতা সালাউদ্দিন ও আনোয়ার মিয়াকে গ্রেপ্তার করা হয়।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব-৯’র ওই কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code