শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

Manual8 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
শীত অঞ্চল খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়তে শুরু করেছে শীত। বুধবার (১৩ ডিসেম্বর) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। জেলায় বেশ শীত অনুভূত হচ্ছে। যেন কুয়াশার ঘোমটা পড়ে আছে সবুজ প্রকৃতি। জেলার চা বাগানগুলোও যেন কাঁপছে কনকনে শীতে। তবে শীত উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে চা-শ্রমিকদের।

Manual8 Ad Code

 

শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার পারদ আস্তে আস্তে নিচে নেমে আসতে থাকবে।

Manual6 Ad Code

 

এদিকে শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন শ্রমিকরা। এমন আবহাওয়াতেও চা শ্রমিকদের নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। অন্যদিকে সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এসএন)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code