রমজান শুরুর তারিখ একদিন এগিয়ে আনলো আমিরাত

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩

রমজান শুরুর তারিখ একদিন এগিয়ে আনলো আমিরাত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (ইএএস) বরাতে নতুন এই তারিখ ঘোষণা করা হয়েছে।

 

Manual8 Ad Code

এর আগে গত ১২ ডিসেম্বর দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, আগামী ১২ মার্চ (মঙ্গলবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে সম্প্রতি বলা হয়েছে, পূর্বে নির্ধারিত তারিখ একদিন এগিয়ে রমজান শুরুর নতুন দিনক্ষণ নির্দিষ্ট করা হয়েছে ১১ মার্চ (সোমবার)।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

ইসলামের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত, রমজান মাসে মুসলমানরা সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত মহান রবের সন্তুষ্টির জন্য সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন যাকে সিয়াম সাধনা বা রোজা বলা হয়। সাধারণভাবে এ সময় দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মদিবস কমিয়ে আনা হয় এবং সবার জন্যে একটি সাধারণ আধ্যাত্মিক পরিবেশ তৈরির ব্যবস্থা করা হয়। সূত্র : দুবাই টাইমআউট

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code