মৌলভীবাজার-২: বিপুল ভোটে বিজয়ী নৌকার নাদেল

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

মৌলভীবাজার-২: বিপুল ভোটে বিজয়ী নৌকার নাদেল

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল।

 

Manual7 Ad Code

স্থানীয় নির্বাচনী এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী- আসনের মোট ১০৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ‘নৌকা’ প্রতীকে শফিউল আলম চৌধুরী নাদেল পেয়েছেন ৭৩ হাজার ৫২৮ ভোট।



তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকে এ কে এম সফি আহমদ সলমান পেয়েছেন ১৫১৬৮ ভোট। একই আসনে তৃণমূল বিএনপির প্রার্থী এমএম শাহীন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫৭৫ ভোট।

 

Manual6 Ad Code

তবে ভোট চলাকালীন অনিয়মের অভিযোগে এই দুই প্রার্থীই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সরে দাঁড়ান।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমবিএন)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code