লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে যুক্ত হলেন অজয় দেবগন

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৪

লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে যুক্ত হলেন অজয় দেবগন

Manual4 Ad Code

ক্রীড়া প্রতিবেদক :
ক্রিকেটের সঙ্গে বলিউড যেন ওতপ্রোতভাবে জড়িত। এক আইপিএলের দিকে তাকালেই পাওয়া যাবে অনেক বড় নাম। এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডে যুক্ত হলেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

বহুল প্রতীক্ষিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর বসবে ইংল্যান্ডের বার্মিংহামে। ৩ জুলাই থেকে ১৫ জুলাই মাঠে গড়াবে কিংবদন্তী ক্রিকেটারদের এই টুর্নামেন্ট।

 

রোমাঞ্চিত অজয় বলেন, ‘ক্রিকেটের একজন ভক্ত হিসেবে আমার কাছে এটি একটি অবিশ্বাস্য টুর্নামেন্ট। যেখানে দেখা যাবে অনেক কিংবদন্তী ক্রিকেটারদের। এ সব ক্রিকেটাররা বিশ্বজুড়ে নন্দিত। তাদের পুনরায় মাঠে দেখা ক্রিকেট ভক্তদের অবধারিত একটি স্বপ্ন পূরণ হবে।’

Manual4 Ad Code

 

কিংবদন্তি তারকা ক্রিকেটারে ঠাসা এই টুর্নামেন্টে দেখা যাবে, যুবরাজ সিং, কেভিন পিটারসেন, সুরেশ রায়না, ও শহীদ আফ্রদীসহ বহু ক্রিকেটারকে। টুর্নামেন্টের ছয়টি দল হবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা থেকে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code