দক্ষিণ কোরিয়ায় ৬ হাজারের বেশি চিকিৎসকের পদত্যাগ

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪

দক্ষিণ কোরিয়ায় ৬ হাজারের বেশি চিকিৎসকের পদত্যাগ

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ কোরিয়ার ১০০টি হাসপাতালের প্রায় ৬ হাজার ৪১৫ শিক্ষানবিশ চিকিৎসক তাদের পদত্যাগ করেছেন। দেশটির মেডিকেল কলেজগুলোতে আসনের সংখ্যা বাড়ানোর সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এই গণপদত্যাগ বলে জানিয়েছে সিউল-ভিত্তিক ইয়োনহাপ নিউজ। এরফলে রোগীদের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে সরকার। খবর আনাদোলুর।

 

প্রতিবাদী চিকিৎসকদের দাবি, সরকারের স্বচ্ছতার অভাব এবং মেডিকেল শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ চিকিৎসা শিক্ষা ও সেবার মান আপস করা হবে।

 

দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী পার্ক মিন-সু পার্ক বলেছেন, এই গণপদত্যাগের ফলে দেশের চিকিৎসা পরিষেবায় মারাত্বক ব্যাঘাত ঘটছে, অনেক অস্ত্রপচারও বাতিল করতে হয়েছে।

 

Manual1 Ad Code

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল আন্দোলনরত চিকিৎসকদের মানুষের জীবন এবং স্বাস্থ্যকে জিম্মি না করার আহ্বান জানিয়েছেন।

 

Manual2 Ad Code

তিনি বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রের প্রধান ভূমিকা পালন করে শিক্ষানবিশ চিকিৎসকরা, তাদের জনগণের জীবন ও স্বাস্থ্য জিম্মি করে কোন পদক্ষেপ নেওয়া উচিত নয়।

 

ইউন আরও বলেন, ধর্মঘটের কারণে কিছু ‘ক্যান্সার রোগীদের সার্জারি ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে’।

Manual5 Ad Code

 

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়ায় প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ ডাক্তার রয়েছে এবং বর্তমানে দেশটিতে প্রতিবছর ৩ হাজার ৫৮ আসনের বিপরীতে নতুন মেডিকেল শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে।

 

সরকার অবশ্য বলেছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় এবং গুরুত্বপূর্ণ বিশেষত্বে ডাক্তারের ঘাটতি মেটাতে আরও ২ হাজার আসন বৃদ্ধি করা অতি প্রয়োজনীয়।

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code