দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করে।

 

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন চমকপ্রদ ঘটনা দেখা গেছে।

Manual8 Ad Code

 

অভিযোগ উঠেছে, তিনি ৯ বার ইডির সমন এড়িয়ে গেছেন। কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর তার বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় আম আদমি পার্টির কর্মী-সমর্থকেরা। ভারতের রাজধানী জুড়ে প্রতিবাদ শুরু করেন তারা।

 

Manual5 Ad Code

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়। কেজরিওয়াল স্বাধীন ভারতের ইতিহাসে গ্রেপ্তার হওয়া প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী।

 

তার দল আম আদমি পার্টি বলছে, গ্রেপ্তার হলেও তিনি এই পদে বহাল থাকবেন। এছাড়া কেজরিওয়াল জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালন করবেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code