গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘে পাস

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো একটি প্রস্তাব পাস হয়েছে। সোমবার (২৫ মার্চ) এ প্রস্তাব পাস হয়। এতে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মির শর্তহীন মুক্তির কথা বলা হয়েছে। খবর আল জাজিরার।

 

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র।

 

ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড যুদ্ধবিরতির প্রস্তাব পাসে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেছেন। তিনি বলেন, প্রস্তাবের সবকিছুর সঙ্গে যুক্তরাষ্ট্র একমত নয়। তাই আমরা ভোটদানে বিরত ছিলাম।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত বলেন, নির্দিষ্ট কিছু সংশোধনের প্রস্তাব উপেক্ষা করা হয়েছে। এর মধ্যে ছিল হামাসের নিন্দা জানানোর আমাদের প্রস্তাব। তিনি বলেন, জিম্মিদের মুক্তি দেওয়া হলে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বাড়বে।

Manual1 Ad Code

 

আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেজ বলেছেন, এটি খুব তাৎপর্যপূর্ণ অগ্রগতি। প্রায় ছয় মাস পর এই প্রথম মোটামুটি সর্বসম্মতিতে পাস হয়েছে। অতীতে যুক্তরাষ্ট্র তিনবার ভেটো দিয়েছে। কিন্তু এবার ভোটদানে বিরত থেকে প্রস্তাবটি পাসের সুযোগ দিয়েছে তারা।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code