টিভি-মোবাইলে যেভাবে দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪

টিভি-মোবাইলে যেভাবে দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ

Manual5 Ad Code

খেলাধুলা ডেস্ক :
চলমান টি-২০ বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ভারতের ড্রেসিংরুমে স্বস্তির হাওয়া বইছে। অন্যদিকে সহজ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে হেরে স্নায়ুচাপ ভর করেছে পাকিস্তান শিবিরে। তবুও চিরপ্রতিদ্বন্দ্বি বলে কথা, তাই ম্যাচটিকে পাখির চোখ করে রেখেছে ক্রিকেটপ্রেমীরা।

Manual6 Ad Code

 

রোববার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

 

Manual5 Ad Code

টি-২০ বিশ্বকাপের ১৯তম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। এই ম্যাচটি উপভোগ করবেন ৩৪ হাজার দর্শক। আর তারাই সৌভাগ্যবান ক্রিকেট ভক্ত, যারা এ ম্যাচে সোনার হরিণ টিকিট পেয়েছেন। কারণ, শুধুমাত্র তারাই স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখবে। কিন্তু বিশ্বের কোটি কোটি সমর্থকদের ভরসা টেলিভিশন ও স্মার্ট মোবাইল।

 

টিভিতে যেভাবে দেখবেন
যুক্তরাষ্ট্র: উইলো টিভি
অস্ট্রেলিয়া: অ্যামাজন প্রাইম ভিডিও
নিউজিল্যান্ড: স্কাই স্পোর্ট
ভারত: স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিডি স্পোর্টস
পাকিস্তান: পিটিভি ও টেন স্পোর্টস
শ্রীলঙ্কা: মহারাজা টিভি
বাংলাদেশ: নাগরিক টিভি

Manual3 Ad Code

 

অনলাইনে যেভাবে দেখা যাবে খেলা
যুক্তরাষ্ট্রের দর্শকরা ফুবোটিভিতে খেলতে পারবেন ভারত-পাকিস্তান ম্যাচ। সাত দিনের ফ্রি ট্রায়ালে বিনামূল্যে দেখতে পারবেন দুই দলের মহারণ। বিনামূল্যের ট্রায়াল শেষ হওয়ার আগে তা বাতিল করে চার্জ এড়াতে পারবেন।

 

আপনার যদি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) থাকে তবে আপনি ডিজনি+ হটস্টারে ভারত-পাকিস্তান ম্যাচটি সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। ভারতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে।

 

আপনার ‘এক্সপ্রেসভিপিএন’ থাকলে, যা আপনাকে বিনামূল্যে ডিজনি+ হটস্টারে লাইভস্ট্রিম অ্যাক্সেস নিতে পারবেন। এ ছাড়া টফি অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ।

 

(সুরমামেইল/এএইচএম)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code