বিএনপির লজ্জা হয় না, এরা নির্লজ্জ : নানক

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪

বিএনপির লজ্জা হয় না, এরা নির্লজ্জ : নানক

Manual8 Ad Code

তাহিরপুর প্রতিনিধি :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লন্ডনে তারেক জিয়া পালিয়ে আছে। বাংলাদেশের আদালতে এসে আমেরিকার গোয়েন্দা সংস্থা দেশ থেকে অর্থ পাচারের মামলায় তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। সেই মামলায় তার সাজা হয়েছে। এরপরও তাদের লজ্জা হয় না, এরা নির্লজ্জ।

 

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

নানক বলেন, আপনাদের আস্থার কারণেই গত ৭ জানুয়ারি ভোটে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপি দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। ওদের বড় নেতা লন্ডনে বিরাট বাড়িতে আরাম-আয়েশে থাকে।

 

Manual3 Ad Code

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে নানক আরও বলেন, এখানে আসার আগে আমরা যখন নেত্রীর কাছে যাই। তখন নেত্রী আমাদের বলেছেন, সুনামগঞ্জের তাহিরপুরে অবশ্যই যাবে।

 

Manual1 Ad Code

এখানে এসে পরিস্থিতি দেখে আমাদের হৃদয় ভেঙে গেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ছেঁড়া কাপড় আর স্যান্ডেলবিহীন অবস্থায় কেউ বসবাস করে না। বর্ষা চলে যাওয়ার পর আমরা আবার পরিস্থিতি দেখতে এখানে আসব।

Manual8 Ad Code

 

পরে তাহিরপুর সদরে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাড. রনজিত চন্দ্র সরকারের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

 

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়মী লীগের সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাড. রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাশ, আসাদুজ্জামান সেন্টু, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর।

 

(সুরমামেইল/এমএসএম)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code