অন্তর্বর্তীকালীন সরকারের ১১ দিনের কাজ প্রশংসাযোগ্য : মির্জা ফখরুল

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের ১১ দিনের কাজ প্রশংসাযোগ্য : মির্জা ফখরুল

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ১১ দিনে অন্তর্বর্তীকালীন সরকার যা কাজ করেছে তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।

Manual8 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞাকে ভঙ্গ করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্য আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে।

 

তিনি বলেন, এদেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। সে জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার।

 

মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতের কাছে অনুরোধ করবো আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন।

 

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একটি সরকার। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গেছে সেটাকে পরিষ্কার করতে একটু সময় লাগবে। সে জন্য যে সময় প্রয়োজন সেই সময় এই দেশের জনগণ দেবে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code