সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ ড. একে আবদুল মোমেনসহ ৬৪ জনের নামোল্লেখ করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) চিফ মেট্রোপলিটন আদালতে মামলাটি দায়ের করেন যুবদল নেতা জুবেল আহমদ স্বপন।

 

গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সিলেটে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন মিছিল বের করে। মিছিলটি সোবাহানীঘাট এলাকায় এলে আন্দোলনের সময় পুলিশ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ছোড়ে ও বোমা বর্ষণ করে। এতে জুবেল আহমদসহ অনেকে আহত হন।


।আরও পড়ুন

Manual5 Ad Code


মামলার এজাহারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খানসহ ৬৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও তিনশ থেকে চারশজনকে আসামি করা হয়েছে।

 

Manual7 Ad Code

আদালত এজাহার আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী বেলাল আহমদ।

Manual4 Ad Code

 

মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- সিলেট মহানগর পুলিশের ডিবির উপকমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, সিআরটি প্রধান শাহরিয়ার আল মামুন, উপকমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওছার দস্তগীর, এসআই পলাশ চন্দ্র দাস, এসআই মিল্টন রায় চৌধুরী, এসআই কল্লোল গোস্বামী, সিটি কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, জাহাঙ্গির আলম, এসএম শওকত আমিন তৌহিদ, রুহেল আহমদ, সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার, হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আ.লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, আ.লীগ নেতা রজতকান্তি গুপ্ত, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, যুবলীগ নেতা সাজলু লস্কর, শামিম ইকবাল প্রমুখ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে গত ৪ আগস্ট বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন নগরীতে মিছিল বের করে। মিছিলটি সোবাহানীঘাট এলাকায় এলে অভিযুক্তরা হামলা চালিয়ে গুলি ছোড়ে ও বোমা বর্ষণ করে এতে তিনিসহ অনেকে আহত হন।

Manual7 Ad Code

 

একই অভিযোগে মঙ্গলবার আরেকটি মামলা করেন সাজন আহমদ সাজু নামের দক্ষিণ সুরমা সরকারি কলেজের এক শিক্ষার্থী। ওই মামলায় মামলায় সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিলেট সিটি করপোরেশনের সদ্যসাবেক মেয়র, সদ্য সাবেক তিন এমপিসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনশ থেকে চারশো জনকে আসামি করা হয়েছে।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code