মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরছে ৮৫ বাংলাদেশি

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরছে ৮৫ বাংলাদেশি

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারে নানা কারণে কারাভোগ শেষে দেশে ফিরছে ৮৫ জন বাংলাদেশি। শনিবার (২৮ সেপ্টেম্বর) সিতওয়ে বন্দর থেকে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হন। সব ঠিক থাকলে আগামীকাল রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরেই দেশে পৌঁছাবে তারা।

 

বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাগত বাংলাদেশিদের বহন করছে। তাদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।

Manual3 Ad Code

 

দেশে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেট মোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয়  ভূমিকা পালন করেছে। সবশেষ ৮ জুন ৪৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code