সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে বিস্ফোরক ব্যবহার সহ দেশীয় অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান ও দুটি হত্যা মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় তাকে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে জামিন নামঞ্জুর করেন আদালতের বিচারক নিত্যানন্দ সরকার।
বিষয়টি নিশ্চিত করেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত ১৭ আগস্টে তাকে পুলিশ গ্রেফতার করেন। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এরপর ঠাকুরগাঁও রোডের আগুনে মৃত্যুর ঘটনায় দুই জন বাদী হয়ে তার নামে দুইটি হত্যা মামলা দায়ের করেন। যেহেতু রমেশ চন্দ্র সেন আগে থেকেই গ্রেফতার ছিল তাই হত্যার দুইটি মামলায় আজকে তাকে পুনঃগ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, ৮৪ বছর বয়ষ্ক এই মানুষটি ইস্পাইনাল কর্ড সহ নানা রোগের সমস্যায় ভুগছেন। এই অবস্থায় তিনি সরাসরি উপস্থিত থেকে ঘটনায় যুক্ত থাকার বিষয়টি সঠিক না। আমরা আদালতকে বলেছি এসব মামলায় তাকে মিথ্যাভাবে যুক্ত করা হয়েছে। আমরা তার জামিন চেয়েছিলাম। আদালত হত্যা মামলা বিবেচনায় তার জামিন নামঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্টে ঠাকুরগাঁও রোড এলাকায় আগুনে ঝলসে ৪ জন নিহতের ঘটনায় রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামী করে গত ২১ আগস্ট রাতে সদর থানায় ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন সদর উপজেলার আরাজি পাইক পাড়া গ্রামের জাকির হোসেন।
একই ঘটনায় ২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলা হরিনারায়নপুর মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে জামায়াত নেতা ফজলে আলম ওরফে রাসেদ ঠাকুরগাঁও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি