সিলেট ও শ্রীমঙ্গলের শীতার্ত মানুষের পাশে র‌্যাব

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

সিলেট ও শ্রীমঙ্গলের শীতার্ত মানুষের পাশে র‌্যাব

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট ও শ্রীমঙ্গলের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, প্রতিবছর শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহের কারণে দেশের অনেকেই শীত বস্ত্রের অভাবে কষ্টে দিনযাপন করে। প্রতি বছরের ন্যায় এ বছরও সিলেট জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে আভিযানিক কাজের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে সিলেট রেলওয়ের স্টেশন ও আশেপাশের বিভিন্ন এলাকায় কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৯, সিলেট।

 

এছাড়াও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন এলাকার পানিছড়া চা বাগান, হরিণছড়া চা বাগান, ম্যাকানিছড়া চা বাগান, নোম্যান্স ল্যান্ড, নাহারপুঞ্জি, খাসিয়াপুঞ্জি এলাকায় শীতার্ত মানুষের মাঝেও কম্বল বিতরণ করে র‌্যাব-৯, সিপিসি-২।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

ভবিষ্যতেও র‌্যাব-৯, সিলেট এই ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে র‌্যাব সদা প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন মশিহুর রহমান সোহেল।

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code