সুনামঞ্জের পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

সুনামঞ্জের পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

 

Manual8 Ad Code

শনিবার (০৮ জানুয়ারি) এ প্রতিবেদকের নিকট জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন।

Manual4 Ad Code

 

এরপুর্বে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জের পাঁচটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।

Manual6 Ad Code

 

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে দলের মনোনীত প্রাথীরা হলেন, সুনামগঞ্জ -১ আসন (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান (জেলা আমীর, সুনামগঞ্জ)।
সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা): অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির (আইনজীবী, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট)।
সুনামগঞ্জ-৩ আসন (জগন্নাথপুর-শান্তিগঞ্জ): অ্যাডভোকেট ইয়াছিন খান (আইনজীবী, এপিপি, জজ কোর্ট, সিলেট)
সুনামগঞ্জ-৪ আসন (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর): অ্যাডভোকেট মুহাম্মদ শামসউদ্দীন। (জেলা নায়েবে আমীর,আইনজীবী, জজ কোর্ট, সুনামগঞ্জ)।
সুনামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারাবাজার): মাওলানা আব্দুস সালাম আল মাদানী (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, গোবিন্দনগর ফাজিল মাদ্রাসা)।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code