যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৫

যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার কয়েক ঘণ্টা পরই ভারত-শাসিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় শহরটির একটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট করা হয়।

Manual2 Ad Code

শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজেই এক্স হ্যান্ডেলে দুটি পোস্ট করে এই খবর দিয়েছেন।

Manual6 Ad Code

প্রথম পোস্টে তিনি লিখেছেন, ‘যুদ্ধবিরতির কী হলো এখনি? শ্রীনগরজুড়ে বিস্ফোরণ শোনা যাচ্ছে।’

Manual5 Ad Code

দ্বিতীয়টিতে তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন ‘এটি কোনও যুদ্ধবিরতি নয়। শ্রীনগর শহরের মাঝে আকাশ প্রতিরক্ষা ইউনিট এখনি চালু হলো।’

শ্রীনগরের অনেক বাসিন্দা তাদের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে দাবি করেন, রাতের আকাশে আগত ড্রোনগুলোতে বিমান বিধ্বংসী বন্দুকের ট্রেসার ফায়ার দেখা যাচ্ছে এবং বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

নিরাপত্তা সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রাত ৯টা ৫২ মিনিটের দিকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গোলাগুলি এবং শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি এক্সে একটি পোস্টে বলেছেন, ‘কচ্ছ জেলায় বেশ কয়েকটি ড্রোন দেখা গেছে। এখন সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করা হবে। দয়া করে নিরাপদে থাকুন, আতঙ্কিত হবেন না।’

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমকে)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code