নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

Manual1 Ad Code

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, নিহতদের ফাইল ছবি।


নবীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কে ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

 

Manual8 Ad Code

বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

নিহতরা হলেন- উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) ও পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।

 

পুলিশ জানায়, মোবাইল ফোন কিনতে বুধবার রাতে মোটরসাইকেল যোগে ইজাজুল ইসলাম ও ময়নুল করিম ইমন সিলেটের ওসমানী নগরের গোয়ালাবাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা আসা একটি ড্রাম ট্রাক মহাসড়ক থেকে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের রাস্তার দিকে মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের মোটরসাইকেলটি ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন নিহত হন।

 

দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী প্রায় দু’ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন এবং সি.আর.এস.জি কোম্পানীর সিও ঘটনাস্থলে এসে নিহতদের পরিবারের দায়িত্ব না নেন, ততক্ষন সড়ক অবরোধ তোলা হবে না।

 

এক পর্যায়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন পিপিএম ও শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বৃহস্পতিবার (২২ মে) বিকালে সিও’সহ নিহতদের পরিবার এবং এলাকাবাসীদের নিয়ে হাইওয়ে থানায় বৈঠকের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

 

আউশকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহেল আহমদ জানান, ঘটনাস্থলেই দুই জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

 

(সুরমামেইল/এমএএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code