বিতর্কিত তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে অনড় বিএনপি

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

বিতর্কিত তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে অনড় বিএনপি

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
প্রধান উপদেষ্টার নয়, বিএনপি বিতর্কিত তিনি উপদেষ্টার পদত্যাগ চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

 

শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।



খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছে। এছাড়া, সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে বিতর্কিত তিন উপদেষ্টাকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ বেশ কিছু দাবি জানানো হয়েছে।

 

নির্বাচন যত বিলম্ব হবে স্বৈরাচার ফিরে আসার শঙ্কা তৈরি হবে জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার চলমান থাকবে। বিএনপি ক্ষমতায় গেলেও তা অব্যাহত থাকবে। তাই নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি জানিয়েছি আমরা।

 

আওয়ামী লীগের নেতাদের সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা বিচারের পক্ষে। তবে স্বাধীন বিচার ব্যবস্থা চাই আমরা। যেই বিচারগুলো বাকি থাকবে, বিএনপি ক্ষমতায় আসলেও বিচার চলবে।

 

তিনি জানান, বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এজন্য আওয়ামী লীগ এর বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচারপ্রক্রিয়া কোনোভাবে অসম্পন্ন থাকলে বিএনপি সরকারের দায়িত্বে গেলে বিচারের আওতায় এনে তা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করবে।

 

বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যেকোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে। বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

এরআগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য যমুনায় প্রবেশ করে।

 

Manual2 Ad Code

বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে অন্য তিন সদস্য হলেন- ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code