মাধবপুরে ঘুম থেকে তুলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

মাধবপুরে ঘুম থেকে তুলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Manual8 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে জিল্লুর রহমান নামের এক দোকানিকে রাতে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

রোববার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত জিল্লুর রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

 

খবর পেয়ে রাতেই কাশিমনগর ফাঁড়ির পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত শৌচাগারে লুকিয়ে থাকা জাহাঙ্গীর মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

 

এলাকাবাসী জানায়, জিল্লুর রহমানের একটি দোকান রয়েছে। রোববার রাত ২টার দিকে প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুরকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর জিল্লুরকে কোপাতে শুরু করেন জাহাঙ্গীর। এলোপাতাড়ি কোপে তিনি ঘটনাস্থলেই মারা যান।

 

জানা গেছে, আটক জাহাঙ্গীর জিল্লুরের চাচাতো ভাই। কিছু দিন আগে জাহাঙ্গীরের বিরুদ্ধে করা একটি মামলায় আদালতে সাক্ষ্য দেন জিল্লুর। এরপর থেকেই তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন জাহাঙ্গীর।

 

Manual7 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জিল্লুর রহমান নামের এক দোকানির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর নামের একজনকে আটক করা হয়। মামলা হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এনএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code