ইরান ইস্যুতে পুতিন-জিনপিং ফোনালাপ

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫

ইরান ইস্যুতে পুতিন-জিনপিং ফোনালাপ

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
চলমান ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ফোনালাপে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই আলোচনাকে গুরুত্বের সঙ্গে দেখছে বিশ্ব কূটনীতি।

 

সিএনএনের বরাতে জানা গেছে, শি জিনপিং এই সংঘাত প্রশমনে বিশ্বের বড় শক্তিগুলোর প্রতি উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি পরোক্ষ বার্তা ছিল।

 

ফোনালাপে পুতিন ও শি দুজনেই ইসরায়েলের ইরানবিরোধী সামরিক পদক্ষেপের নিন্দা জানান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি ইরান ও ইসরায়েলের উভয়পক্ষকে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে যেতে আহ্বান জানান।

 

Manual5 Ad Code

বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাতে জড়িত পক্ষগুলো, বিশেষ করে ইসরায়েল-যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাক; যাতে পরিস্থিতি আরও না বাড়ে এবং সংঘাত অন্য কোথাও ছড়িয়ে না পড়ে।

Manual3 Ad Code

 

পুতিন ও শি ফোনালাপের বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা একমত হয়েছেন যে ইরান-ইসরায়েল সংঘাতের কিংবা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে সৃষ্ট উত্তেজনার কোনো সামরিক সমাধান নেই। কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথেই এই সংকটের সমাধান সম্ভব।

 

Manual5 Ad Code

ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, প্রয়োজন হলে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতা করার প্রস্তুতির কথা জানিয়েছেন। চীনের নেতা শি চিনপিং এই উদ্যোগকে সমর্থন করেছেন, কারণ এটি এই উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করতে সহায়ক হতে পারে।

 

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, শি চিনপিং কোনো নাম উল্লেখ না করেই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যারা সংঘাতরত পক্ষগুলোর ওপর প্রভাব বিস্তার করতে পারে- তাদের উচিত উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখা, সংঘাত উসকে দেওয়া নয়।

Manual6 Ad Code

 

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার প্রেক্ষাপটেই দেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code