সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫
ছবি : সংগৃহীত
মৌলভীবাজার প্রতিনিধি :
সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ম্যুরালটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে উল্লাস করে ছাত্র-জনতা। এ সময় তারা ‘বাংলাদেশের জমিতে মুজিবের স্থান নেই’ স্লোগান দেন।
ছাত্র-জনতার দাবি, এই ম্যুরাল কোনো গণদাবির ভিত্তিতে নির্মাণ হয়নি। সরকারের কোটি কোটি টাকা অপচয় করে, জনমতের তোয়াক্কা না করে এই অবৈধ নির্মাণ করা হয়েছিল।
তারা বলেন, ভারতে বসে পতিত স্বৈরাচার হাসিনা দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। আমরা ছাত্রসমাজ সবসময় প্রস্তুত আছি।
তারা আরো বলেন, মুজিবের নামে এই রাষ্ট্রে জন্ম নিয়েছে এক নতুন রাজতন্ত্র। আর শেখ হাসিনার নেতৃত্বে সেই শাসন পরিণত হয়েছে নজিরবিহীন স্বৈরতন্ত্রে। যে শাসন গণতন্ত্রকে হত্যা করে, যে সরকার নিজের সমালোচনায় ছাত্রদের গুলি চালায়, হাজারো নিখোঁজ, গুম আর মিথ্যা মামলায় দেশকে ভয়ের কারাগারে পরিণত করে, সে শাসনের প্রতীক ভাঙা নৈতিক কর্তব্য।
(সুরমামেইল/এমবিএন)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি